ঢাকা রবিবার, ২২ মার্চ, ২০২৬

বাগেরহাটে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ৪:৫৪

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের সড়কে শতাধিক নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাব্বাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী, নারী ইউপি সদস্য রাবেয়া আক্তার, রেজাউল খান, এন্ত আলী ফকির, শ্যামলী চৌধুরী, সাহেরা বেগম প্রমুখ। মানববন্ধনকারীরা বলেন, ব্রিটিশ আমলে ১৯৪৫ সালে কোড়ামাড়া গ্রামে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপিত হয়। ৯০ বছর ধরে স্থানীয় বাসিন্দাদের সেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। ইউনিয়নের মাঝ বরাবর অবস্থিত এই কার্যালয়টির কাছেই রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদরাসা, মন্দিরসহ বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান। এখানে আসার জন্য যাতায়াত ব্যবস্থাও অনেক ভালো, চারদিকের সড়কই পাকা। এরপরও একটি মহল এখান থেকে কার্যালয় ইউনিয়নের এক পাশে বেশরগাতি এলাকায় নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে। আমরা এটার প্রতিবাদ জানাই। আমরা জীবন দেব, তবু ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তর করতে দেব না বলে হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা। বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এই ইউনিয়নের মাঝামাঝি স্থানে অবস্থিত। ৯০ বছরের ইতিহাস রয়েছে এই পরিষদের। দীর্ঘ সময়ে এখান থেকে মানুষ সেবা নিয়েছেন। কখনও অপ্রতিকর ঘটনা ঘটেনি। সর্বোপরি কথা হচ্ছে এই পরিষদটিতে ইউনিয়নের যেকোনো স্থান থেকে সহজেই আসা যায়। এরপরও একটি কুচক্রী মহল এখান থেকে পরিষদ সরিয়ে বেশরগাতি এলাকায় নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছে। বেশরগাতি গ্রামটি ইউনিয়নের এক পাশে অবস্থিত, সেখানে কোনো যুক্তিতে ইউনিয়ন পরিষদ নেওয়ার কারণ নেই। এরপরও যদি কোনো কুচক্রী মহল এখান থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তর করতে চায়, তাহলে দলমত নির্বিশেষে আমরা প্রতিবাদ করব। বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাব্বাত হোসেন বলেন, ছোটবেলা থেকে দেখেছি এখানে ইউনিয়ন পরিষদ। এখন যারা এই পরিষদ সরানোর চেষ্টা করছে, তারা সুযোগসন্ধানী, আমরা চাই এখানেই পরিষদ থাকুক। নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ সবাই এসেছেন ইউনিয়ন পরিষদ এখানে রাখতে। আমরা আশা করি প্রশাসন এখানেই পরিষদ কার্যালয় রাখবেন। এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান বলেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ স্থানান্তরের জন্য আমরা একটি আবেদন পেয়েছি। আবেদনের যৌক্তিকতা নিরূপণে যাচাই-বাছাই করা হবে বলে জানান এই কর্মকর্তা।

Rp / Rp

মহাদেবপুরে এমপির উপস্থিতিতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত সাধারণের মাঝে খুশির জোয়ার

দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী   উপলক্ষে মনোরম ইফতার মাহফিল 

তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ -- ডাঃ জাহিদ হোসেন

চিৎকার করলে গুলি করার হুমকি, লোহাগড়ায় পুলিশের খাঁচায় যুবক

কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে -- খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

খাল খননে সুফলভোগী হবে হতদরিদ্ররা - ত্রাণমন্ত্রী

লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা

বাগেরহাটে এতিমদের হাতে ঈদের নতুন পোশাক বিতরণ

মোড়েলগঞ্জে ব্র্যান্ড নকল করে নিম্নমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুকুতে শিশুরা

লোহাগড়ায় বিনামুল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ

চট্টগ্রামে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত উদ্যোগের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সরদার একেএম নাসির উদ্দীন কালু

বাগেরহাটে কলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত