বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা
হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে দিনভর
কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসাবে সোমবার সকাল সাড়ে ৭টায় জেলা বিএনপির দলীয়
কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচীর
উদ্ধোধন করেন।
এদিকে বিকেল ৩টায় বাগেরহাট পৌর শহরের দশানি ট্রাফিক মোড় থেকে বিএনপির উদ্যোগে একটি শোভাযাত্র বের করা হয়। শোভা যাত্রীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি গবেষণা বিষয়ক সম্পাদক কৃষি বিত শামিমুর রহমান শামীম বলেন, বাংলাদশের মানুষকে ভালভাবে বাঁচানোর জন্য এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু
করে দাঁড় করাতে তিনি ১৯৭৮ সালের এই দিনে বিএনপি নামে একটি দল গঠন করেছিলেন বলে জানান।
তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি গণতন্ত্রের দল। এই দল সর্বদা
মানুষের উন্নয়নের কথা বলে। অথচ গত স্বৈরাচার শেখ হাসিনা বিনা ভোটের সরকার
জোর করে ক্ষমতায় থেকে দেশকে একটি তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছে। দেশের মানুষকে বাঁচাতে এবং গণতন্ত্র পূনরুদ্ধার করতে বিএনপি সহ সমমনা দলকে নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক দফা ঘোষনা দিয়ে সরকার পতনের ডাক দেয়।
যার প্রমান গত ৫ আগস্ট ২০২৪ তারিখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে।
দুপুর ২টা থেকে শহরের দশানি ট্রফিক মোড়ে হাজার হাজার নেতাকর্মী মিছিল
নিয়ে জড়ো হয়। জমায়েত শেষে দশানি মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
এই শোভাযাত্রা নিয়ে হাজার হাজার নেতাকর্মী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ করে। পুরো শহর মিছিলের শহরে পরিণত হয়। শোভাযাত্রা পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির উদযাপন কমিটির সভাপতি, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয় এম এ সালাম।
উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির আহবায়ক এটি এম ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম, সদস্য সচিব
শেখ মোজ্জাফ্ফর রহমান আলোম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম
গোরা, শেখ শমশের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট জেলা যুবদল সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি প্রার্থী মোঃ সুজন মোল্লা, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপসহ বিভিন্ন জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত
ছিলেন।
Ahad Hossain / Ahad Hossain
সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেল
মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে ইফতার করলেন এমপি ফজলে হুদা
বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে সাংগঠনিক সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা
মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার
কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক
কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২
সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী
নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
বাগেরহাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত