ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে তৃতীয় দফার প্রথম দিনের মত নির্বাচন অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৫ দুপুর ১২:২৩

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে তৃতীয় দফার প্রথম দিনের মত জেলা নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করছে   সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। 

 রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিতি কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন।  নির্বাচন অফিসের প্রধান কটক আটকে রেখে অবস্থান করে । নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি। এই ঘেরাও কর্মসূচি চলবে দুপুর একটা পর্যন্ত।
সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা বলছেন হিন্দু ধর্মালম্বীদের দূর্গাৎসবের কারণে হরতালের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে নির্বাচন অফিস ঘেরাও থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চলবে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা।
সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব ও জামায়েতে ইসলামী বাংলাদশের জেলা সেক্রেটারি শেখ মোহাম্মাদ ইউনুস বলেন, দূর্গাৎসব, ব্যবসায়ীদের ক্ষতি ও সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে আমরা হরতালের কর্মসূচি আপতত প্রত্যাহার করেছি।
বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম বলেন, এ দাবি কোন রাজনৈতিক দলের দাবি নয়,  এটা বাগেরহাটের সর্বস্তরের সাধারণ জনগণের দাবি, নির্বাচন কমিশন বাগেরহাট বাঁশির সাথে অন্যায় করেছে। আমরা এ ব্যাপারে  উচ্চ আদালত রিট করেছি। আদালত ১০ দিনের রুল জারি করেছেন। আশাকরি আমরা ন্যায় বিচার পাব। আমরা চারটি আসন ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের এ  আন্দোলন চলবে।

Rp / Rp

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে