বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় শিক্ষক নিহত, তিন ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক
বাগেরহাটের সাইনবোর্ড- বগী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আছাদুর রহমান নামের এক শিক্ষক নিহত হয়েছেন।
বুধবার(০৮ অক্টোবর) সকালে মোরেলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি দোলা পরিবহনের একটি বাস কচুয়া উপজেলার মোল্লাবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা ওই শিক্ষককে চাপা দেয়।এতে ওই শিক্ষক গুরুত্বর আহত হয়।বাসটি সড়কের খাদে পড়ে যায়। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। আর ওই শিক্ষককে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এদিকে শিক্ষক মারা যাওয়ার খবর পেয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। বাসটিকে ভাংচুর করে। পরে স্থাণীয়দের মধ্যস্থতায় ঘন্টা দুয়েক অবরোধের পরে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
নিহত আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের গনিত বিভাগের সহকারি শিক্ষক। নিহত শিক্ষকের বাড়ি সাতক্ষিরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের বাসিন্দা। এক বছর এক মাস আগে এনটিআরসিএ‘র মাধ্যমে এই প্রতিষ্ঠানে তার নিয়োগ হয়। তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, প্রতিদিনের মত মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছিলেন।বাসের চাপায় গুরুত্বর আহত হলে, আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম আহমেদ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছেছি।কাটাখালি হাইওয়ে থানার র্যাকার খবর দেওয়া হয়েছে। ল্যাকার আসলে খাঁদ থেকে সরিয়ে থানায় নেওয়া হবে। যানচলাচল এখন স্বাভাবিক রয়েছে।ঘটনার পরেই বাস চালক ও সহযোগি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
Rp / Rp
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন
দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি সবুজ গ্রেফতার