১৭ বছর পর ফিরেছি, এবার মোল্লাহাটের মাটিকে উজ্জ্বল করব ইনশাআল্লাহ , আঞ্চলিক সমাবেশে দীপু
বাগেরহাটে আগে চারটা আসন ছিল, এখন তিনটা। এখানকার বড় বড় নেতাদের সঙ্গে লড়াই হবে, তবে আমি ভয় পাই না। আপনারা যদি আমার সঙ্গে থাকেন, ইনশাআল্লাহ জয় ছিনিয়ে আনব।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার কদমতলা স্কুল মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কথা বলেন বি এনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু।
তিনি আরো বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে এখন পর্যন্ত মোট ১৩ বার বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছি, এর মধ্যে ১১ বার জয় পেয়েছি। দুটি সংসদ নির্বাচনে হেরেছি একবার শেখ হেলালের কাছে, আরেকবার শেখ হাসিনার বিপক্ষে। এই দীর্ঘ ১৭ বছর নিজের বাড়িতে আসতে পারিনি, বাবা-মায়ের কবর জিয়ারত করতে পারিনি, ঈদের আনন্দও ভাগ করতে পারিনি। এখন আমি ফিরে এসেছি। এখন আপনারা যদি এইভাবে একটু ভাবেন—যে সারাজীবন দৌঁড়ে বেড়িয়েছি, এখন একটুআপনাদের সাথে থাকতে চাই। আমি কথা দিচ্ছি, এই মোল্লাহাটের মাটিকে সারা দেশের সামনে উজ্জ্বল করবে। সেই তেজ আমার বুকে আছে ইনশাআল্লাহ।"
সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা বি.এল. কলেজের সাবেক ভিপি ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুর জামান অপু, মো. হেকমত শেখ, মো. হাসমত মোল্লা, মুশফিকুর শেখ, গোপাল শেখ, কাকা মোল্লা, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল জামান শিমুল, ৯ নম্বর কদমতলা ওয়ার্ড বিএনপির সভাপতি মিঠু শেখ, গোলাম মোস্তফা ফকির, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু।
Rp / Rp
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন
দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি সবুজ গ্রেফতার