ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে পৌর যুবদলের মতবিনিময় সভা


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৫ দুপুর ২:৩৮

বাগেরহাট পৌর যুবদলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজনের দিকনির্দেশনা ও পরামর্শক্রমে শনিবার রাতে শহরের লেকফুজি হোটেলের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ সুমন পাইকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজ। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে অঙ্গীকার করেন পৌর যুবদলের নেতৃবৃন্দ। সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

Rp / Rp

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন