খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে জিয়া মঞ্চের দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বাগেরহাট জেলা জিয়া মঞ্চের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের নূরমসজিদ মোড়ে যুবদলের আঞ্চলিক কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জিয়া মঞ্চের আহবায়ক এ্যাডঃ শিকদার ইমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুল ইসলাম খানের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা।
দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাবুবুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। গত ১৭ বছর তিনি নির্যাতনের শিকার হয়ে দিনাতিপাত করেছেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়ামঞ্চের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম হাওলাদার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শিমুল, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজসহ ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা।
Masum / Masum
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত