বাগেরহাটে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে বাগেরহাট জেলা বিএনপি পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপি নেত্রী মনিরা ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা মহিলা দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিরিনা বেগম, জাসাস বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, বিএনপি নেতা অ্যাড. শিকদার ইমরান ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক কামরুজ্জামান শিমুল।
সমাবেশে বক্তারা বলেন, আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জনগণ পরিবর্তন চায়, আর বিএনপি সেই গণআকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ধানের শীষকে বিজয়ী করে জনগণের শাসন প্রতিষ্ঠা করবে। তারা আরও বলেন, স্বৈরাচারী সরকারের অপশাসন, দুঃশাসন ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে নারীরা আজ সোচ্চার। বিএনপি ক্ষমতায় এলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
বক্তারা জামায়াত ইসলামের সাম্প্রতিক অপপ্রচার প্রসঙ্গেও সতর্ক করে বলেন, যেকোনো বিভ্রান্তিকর প্রচার ও গুজব ছড়িয়ে জনগণকে বিভক্ত করার যে অপচেষ্টা চলছে, তা জনগণ বুঝে ফেলেছে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উপস্থিত সকলে প্রতিশ্রুতি দেন।
সমাবেশ শেষে বিশিষ্ট ব্যবসায়ী ও মহিলা দলনেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি প্রদান করেন।
Masum / Masum
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত