অসুস্থ নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারীকে দেখতে বাসায় গেলেন সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী -- শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক সহায়তা
বাংলাদেশের স্বনামধন্য ও একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও জটিল ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দেশবরেণ্য এই শিল্পীর অসুস্থতার সংবাদ জানতে পেরে তাঁর পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি এবং প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি রাজধানীর ধানমন্ডিস্থ শিল্পীর বাসভবনে তাঁকে সশরীরে দেখতে যান। এ সময় তাঁরা দীর্ঘক্ষণ অসুস্থ শিল্পীর পাশে অবস্থান করেন, তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে সান্ত্বনা প্রদান করেন।
সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ 'শিল্পী কল্যাণ ট্রাস্ট'-এর পক্ষ থেকে গুণী এই শিল্পীর জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার আর্থিক সহায়তার একটি চেক হস্তান্তর করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন শিল্পী কল্যাণ ট্রাস্টের ডিজিএম সায়েলা খানম এবং শিল্পীর পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নজরুল সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী শবনম মুশতারী ১৯৯৭ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা 'একুশে পদক'-এ ভূষিত হন। এছাড়া ২০১৫ সালে তিনি জাতীয়ভাবে 'নজরুল পুরস্কার' লাভ করেন। তিনি বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি তালিম হোসেন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা।
Rp / Rp
যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
অসুস্থ নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারীকে দেখতে বাসায় গেলেন সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী -- শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক সহায়তা
যৌতুক নয়, ভালোবাসার বন্ধনে আলোকিত লালমনিরহাটের আয়োজনে একসঙ্গে ৭ জোড়া নবদম্পতির বিয়ে
গার্ডিয়ান কমিটির সতর্কতায় বিতরণের আগেই পচা ডিম শনাক্ত; প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশে দ্রুত ব্যবস্থা
গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন
দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম দিনে এক পরীক্ষার্থী বহিষ্কার: অনুপস্থিত ১৯৩৭ জন পরীক্ষার্থী
মহাদেবপুরে আত্রাই নদী থেকে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট
নড়াইলে চুরির অপবাধে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
গরিব মানুষের কথা চিন্তা করেই বর্তমান বাজেট প্রণয়ন করা হয়েছে : ত্রাণমন্ত্রী
নড়িয়ায় শেখ ইয়াসিনের উদ্যোগে দুই শতাধিক এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ
আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং
Link Copied