যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে যেখানেই অবহেলা ও দুর্নীতি পাওয়া যাবে, সেখানেই সরাসরি চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি কেবল ট্রান্সফার বা বদলিতে বিশ্বাস করেন না উল্লেখ করে সকল কর্মকর্তা-কর্মচারীকে সততার সঙ্গে কাজ করার এবং দুর্নীতি ও ঘুষের বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করার কড়া হুঁশিয়ারি দেন। আজ শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী দেশের চিকিৎসাসেবার মান বাড়াতে সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। গ্রামীণ চিকিৎসাসেবা উন্নত করতে ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানোর পাশাপাশি আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোও আধুনিকায়ন করা হবে। চলতি বছরই স্বাস্থ্য খাতে একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। এবারের বাজেট শুধু টাকার বাজেট নয়, এটি একটি আদর্শের বাজেট এবং প্রতিটি পরিকল্পনা দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।
নরসিংদীর স্বাস্থ্য খাতের অন্যতম মেগা প্রকল্প ও উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেন, এ বছর ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লাস অনুষ্ঠিত হবে এবং নার্সিং ইনস্টিটিউটের ক্লাস সাময়িকভাবে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে নেওয়া হবে। মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের জন্য উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে এবং খুব শিগগিরই স্থান নির্ধারণ করে নতুন ভবনের নির্মাণকাজ শুরু করা হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন আরও জানান, চীনের সহযোগিতায় বাংলাদেশে যে অত্যাধুনিক ১৮টি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মিত হতে যাচ্ছে, তার একটি নরসিংদীতে স্থাপন করা হবে। সাধারণ মানুষের যাতায়াত ও সুবিধার কথা বিবেচনা করে হাসপাতালটি নরসিংদী শহরের আশপাশেই স্থাপন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এমএসএম / এমএসএম
যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
অসুস্থ নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারীকে দেখতে বাসায় গেলেন সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী -- শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক সহায়তা
যৌতুক নয়, ভালোবাসার বন্ধনে আলোকিত লালমনিরহাটের আয়োজনে একসঙ্গে ৭ জোড়া নবদম্পতির বিয়ে
গার্ডিয়ান কমিটির সতর্কতায় বিতরণের আগেই পচা ডিম শনাক্ত; প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশে দ্রুত ব্যবস্থা
গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন
দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম দিনে এক পরীক্ষার্থী বহিষ্কার: অনুপস্থিত ১৯৩৭ জন পরীক্ষার্থী
মহাদেবপুরে আত্রাই নদী থেকে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট
নড়াইলে চুরির অপবাধে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
গরিব মানুষের কথা চিন্তা করেই বর্তমান বাজেট প্রণয়ন করা হয়েছে : ত্রাণমন্ত্রী
নড়িয়ায় শেখ ইয়াসিনের উদ্যোগে দুই শতাধিক এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ
আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত