ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৭-২০২৬ দুপুর ২:৪০

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পারিবারিক সম্পত্তি ও চলাচলের পথ নিয়ে বিরোধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে হামিমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তাঁর সৎ ভাই মোহাম্মদ আরাফাত সিকদার।
শনিবার(০৪ জুলাই) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ আরাফাত সিকদার অভিযোগ করেন, তাঁর বাবা মরহুম সিকদার বাদশা মিয়া জীবদ্দশায় তিনটি পরিবারের সদস্যদের মধ্যে সম্পত্তি সুষ্ঠুভাবে বণ্টন করে দিয়েছিলেন। কিন্তু বাবা মারা যাওয়ার কয়েক বছর পর থেকেই তাঁর সৎ বোন উম্মে হামিমা পারিবারিক সম্পত্তি ও চলাচলের পথ নিয়ে বিরোধ সৃষ্টি করেন। তিনি অভিযোগ করেন, তাঁদের জমির ওপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের চেষ্টা, চলাচলের পথ সংকুচিত করা এবং তাঁদের ভোগদখলকৃত জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, প্রধান শিক্ষিকা উম্মে হামিমা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, পারিবারিক সম্পত্তি দখল এবং আত্মীয়দের সম্পদ আত্মসাতের অভিযোগ তুলে তিনি দুদকসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার মাধ্যমে তাঁর আয়-সম্পদের উৎস ও অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার, ভবিষ্যতে হয়রানি বন্ধ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা উম্মে হামিমা। তিনি বলেন, নিজের দীর্ঘদিনের সঞ্চয় ও স্বামীর দেওয়া অর্থ দিয়ে তিনি বাড়ি নির্মাণ করেছেন। এছাড়া আপন ভাই ও সৎ বোনদের কাছ থেকে বৈধভাবে সম্পত্তি ক্রয় করেছেন। কিন্তু এরপর থেকেই কয়েকজন সৎ ভাই তাঁর চলাচলের পথ বন্ধ করে দিয়ে বিভিন্নভাবে হয়রানি করছেন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। নিজের নিরাপত্তার স্বার্থে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি আরও দাবি করেন, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। একটি পক্ষ পরিকল্পিতভাবে তাঁর সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করে তাঁকে পৈতৃক বাড়ি ছাড়তে বাধ্য করার চেষ্টা করছে। তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Rp / Rp

যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অসুস্থ নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারীকে দেখতে বাসায় গেলেন সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী -- শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক সহায়তা

যৌতুক নয়, ভালোবাসার বন্ধনে আলোকিত লালমনিরহাটের আয়োজনে একসঙ্গে ৭ জোড়া নবদম্পতির বিয়ে

গার্ডিয়ান কমিটির সতর্কতায় বিতরণের আগেই পচা ডিম শনাক্ত; প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশে দ্রুত ব্যবস্থা

গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন

দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম দিনে এক পরীক্ষার্থী বহিষ্কার: অনুপস্থিত ১৯৩৭ জন পরীক্ষার্থী

মহাদেবপুরে আত্রাই নদী থেকে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

নড়াইলে চুরির অপবাধে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

গরিব মানুষের কথা চিন্তা করেই বর্তমান বাজেট প্রণয়ন করা হয়েছে : ত্রাণমন্ত্রী

নড়িয়ায় শেখ ইয়াসিনের উদ্যোগে দুই শতাধিক এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং