ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স  আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী


মোড়লগঞ্জ উপজেলা প্রতিনিধি photo মোড়লগঞ্জ উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৭-২০২৬ দুপুর ৩:১৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আরো বলেন,  জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ৫০ সয্যা হাসপাতালকে ১০১ সয্যায় উন্নীত করেছি।  বর্তমান  চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জরুরী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় হাসপাতালে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার দেশের দরিদ্র মানুষ ঔষধ পায়না আর এখানে লক্ষ লক্ষ টাকার মেয়াদ উত্তীর্ণ ঔষধ। বাথরুমেও ছড়ানো ছিটানো সরকারি ওষুধ। হাসপাতালের এ সমস্ত অনিয়ম দেখে ঘটনাস্থলে বসেই মন্ত্রী সিভিল সার্জন ও ডিডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় তিনি পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রসঙ্গে মন্ত্রী জানান, কিছুদিনের মধ্যেই স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ সয্যার টেন্ডার প্রক্রিয়ায় কার্যক্রম শুরু হবে। 
 পরিদর্শনকালে জেলা প্রশাসক গোলাম মো: বাতেন, পুলিশ সুপার হাসান মো: নাসের  রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিন, মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ahad Hossain / Masum

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত

মহাদেবপুরে অসুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ 

ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষার বিকল্প নেই

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স  আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

মহাদেবপুরে আদিবাসীদের  মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যায় অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ক্ষেত্রে বহুমুখী সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে - এমপি ফজলে হুদা 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

কুষ্টিয়ায় ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচি: বাংলা (কিউআর) ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন

মহাদেবপুর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকায় বিজিবি মহাপরিচালক: ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসের ব্যানার নিয়ে মিছিলের চেষ্টার অভিযোগে বাগেরহাটে ১৭ ছাত্রলীগ কর্মী আটক

ধর্ষণের পর শিশু হত্যা: নড়াইলে উত্তেজিত জনতার গণ ধোলাইয়ের পর আটক নির্মাণ শ্রমিক রবি