ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মহাদেবপুরে অসুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ 


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২৫-৭-২০২৬ রাত ৮:৩

মহাদেবপুরে অসুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৫ জুলাই শনিবার বিকেলে মহাদেবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই  চেক বিতরণের আয়োজন করে। জানা গেছে, বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক মহাদেবপুর উপজেলার অসুস্থ ও অসহায় ১৫ জন ব্যক্তির প্রতি জনকে ১০ হাজার টাকার চেক এককালীন অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। ৪৮ নওগাঁ- ৩  (মহাদেবপুর -বদলগাছি) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা  প্রধান অতিথি হিসেবে অসহায়দের হাতে অনুদানেরএই চেক তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক ,এমপির প্রতিনিধি এবং উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুলতান মাহমুদুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজ্জাদ প্রমুখ।

Ahad Hossain / Ahad Hossain

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত

মহাদেবপুরে অসুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ 

ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষার বিকল্প নেই

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স  আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

মহাদেবপুরে আদিবাসীদের  মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যায় অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ক্ষেত্রে বহুমুখী সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে - এমপি ফজলে হুদা 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

কুষ্টিয়ায় ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচি: বাংলা (কিউআর) ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন

মহাদেবপুর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত