ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষার বিকল্প নেই


মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি photo মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৭-২০২৬ রাত ৮:০

বর্তমান সময়ে নৈতিক শিক্ষা শুধু একটি বিষয় নয়, বরং একটি জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। প্রযুক্তির দ্রুত বিস্তার, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, অনলাইন গেম, অনলাইন জুয়া, মাদকাসক্তি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড আজ আমাদের যুবসমাজকে উদ্বেগজনকভাবে প্রভাবিত করছে। এই পরিস্থিতিতে ছোটবেলা থেকেই শিশুদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। একসময় শিক্ষক, অভিভাবক, এমনকি পাড়ার বড় ভাই, চাচা-চাচি বা সমাজের প্রবীণরা কোনো শিশুকে ভুল পথে যেতে দেখলে নির্দ্বিধায় শাসন করতে পারতেন। সেই শাসনের উদ্দেশ্য ছিল শিশুর চরিত্র গঠন ও সঠিক পথে পরিচালিত করা। কিন্তু আজ পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। এখন অনেক ক্ষেত্রেই শিক্ষক কোনো শিক্ষার্থীকে শাসন করলে অভিভাবকের বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়। ফলে শিক্ষকরাও অনেক সময় দায়িত্ব পালনে সংকোচ বোধ করেন।

এখানেই অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা সন্তানদের কথা শুনেই অন্যকে দোষারোপ করি, কিন্তু সত্যতা যাচাই করার চেষ্টা করি না। একজন সচেতন অভিভাবকের উচিত সন্তানের প্রতিটি আচরণ, বন্ধুবান্ধব, চলাফেরা এবং অনলাইন কার্যক্রমের প্রতি নজর রাখা। সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে এবং কী করছে এসব বিষয়ে সচেতন থাকা এখন অত্যন্ত জরুরি।
জাপানের শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য একটি অনুকরণীয় উদাহরণ। সেখানে শিশুদের ছোটবেলা থেকেই শৃঙ্খলা, দায়িত্ববোধ, সততা, পরিচ্ছন্নতা এবং অন্যের প্রতি সম্মানবোধ শেখানো হয়। বিশ্বের বিভিন্ন আয়োজনে দেখা যায়, খেলা শেষে জাপানি দর্শকরা নিজেদের বসার স্থান নিজেরাই পরিষ্কার করে তবেই স্টেডিয়াম ত্যাগ করেন। এই আচরণ তাদের নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধেরই প্রতিফলন।
আমাদের দেশেও প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা বাধ্যতামূলকভাবে চালু করা উচিত। পরিবার, বিদ্যালয় এবং সমাজ এই তিনটি স্তম্ভ একসঙ্গে কাজ করলে একটি সৎ, মানবিক ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
আজ আমাদের যুবসমাজের একটি বড় অংশ মাদক, অনলাইন জুয়া এবং বিভিন্ন সামাজিক অবক্ষয়ের ঝুঁকিতে রয়েছে। কিন্তু যদি তারা ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা, আত্মনিয়ন্ত্রণ, মানবিক মূল্যবোধ এবং সঠিক ভুলের পার্থক্য শেখে, তাহলে তারা এসব ধ্বংসাত্মক পথ থেকে দূরে থাকতে পারবে। একটি উন্নত, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়তে হলে এখনই নৈতিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ, একটি শিশুর নৈতিক চরিত্রই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের ভিত্তি।

Ahad Hossain / Ahad Hossain

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত

মহাদেবপুরে অসুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ 

ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষার বিকল্প নেই

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স  আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

মহাদেবপুরে আদিবাসীদের  মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যায় অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ক্ষেত্রে বহুমুখী সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে - এমপি ফজলে হুদা 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

কুষ্টিয়ায় ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচি: বাংলা (কিউআর) ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন

মহাদেবপুর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকায় বিজিবি মহাপরিচালক: ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসের ব্যানার নিয়ে মিছিলের চেষ্টার অভিযোগে বাগেরহাটে ১৭ ছাত্রলীগ কর্মী আটক

ধর্ষণের পর শিশু হত্যা: নড়াইলে উত্তেজিত জনতার গণ ধোলাইয়ের পর আটক নির্মাণ শ্রমিক রবি