আদিতমারীতে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র্যাবের হাতে গ্রেপ্তার
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. জীবন মিয়া (২২)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
র্যাব-১৩ জানায়, গ্রেপ্তার হওয়া জীবন মিয়া আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং অভিযুক্ত তার প্রতিবেশী ফুফাতো ভাই। গত ২৯ জুলাই দুপুরে বাড়ির পাশে খেলতে যাওয়ার সময় অভিযুক্ত জীবন মিয়া তাকে ডেকে একটি ফাঁকা টিনশেড ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় গত ১ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামি পলাতক ছিলেন।
র্যাব-১৩ জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৩ আগস্ট ভোর ৪টার দিকে র্যাব-১৩, সিপিএসসি রংপুরের একটি আভিযানিক দল লালমনিরহাট সদর উপজেলার নামাটারি গ্রামে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামের বাড়ি থেকে আসামি জীবন মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যা, অপহরণ, ধর্ষণসহ সমাজবিরোধী অপরাধ দমনে র্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Rp / Rp
সাতক্ষীরায় BLISS হাসপাতালে অগ্নিকাণ্ড: উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণে সহায়তায় বিজিবি
শরীয়তপুরে হাতবোমা তৈরির সরঞ্জামসহ আটক ১
লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা
পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে - খুলনা রেঞ্জ ডিআইজি
মহাদেবপুরে দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আদিতমারীতে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র্যাবের হাতে গ্রেপ্তার
ফেনী সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযানে ৬৩.৫ কেজি ভারতীয় গাজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন(৪ বিজিবি)
নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা
মংলা ভূমি অফিসে নামজারিতে ৩০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা
নড়িয়ায় পুলিশের অভিযানে বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার: আটক ১
শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন অ্যাডভোকেট বি এম মোস্তারী টুম্পা
মহাদেবপুরে নিখোঁজের ৮ ঘন্টা পর ডোবা থেকে বালকের লাশ উদ্ধার করল ফায়ার সার্ভিস
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির সফল অভিযান: ১৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক
Link Copied