ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

প্রাণ বঙ্গ মিলাস্ লি: এর ধান প্রদর্শনী ক্ষেত পরিদর্শন


আফজাল হোসেন - ফুলবাড়িয়া, দিনাজপুর  photo আফজাল হোসেন - ফুলবাড়িয়া, দিনাজপুর
প্রকাশিত: ২২-৪-২০২৬ রাত ৯:১৩

ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলাস্ লি: এর ধান প্রদর্শনী ক্ষেত পরিদর্শন। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা রাঙ্গামাটি এলাকায় অবস্থিত প্রাণ বঙ্গ মিলাস্ লি: এর ধনক্ষেত পদির্শন। "বাংলাদেশে প্রিমিয়াম কোয়ালিটির বাসমতী ও লম্বা-সরু চালের যে ঘাটতি রয়েছে, তা পূরণে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেডের গবেষণা কার্য্যক্রম পরিচালিত হচ্ছে। 

আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় জলবায়ুতে মানানসই বাসমতি  জাত চাষআবাদের মাধ্যমে   কৃষি অর্থনীতিতে বড় পরিবর্তন সম্ভব। বাসমতী (পাকিস্তানি ও ইন্ডিয়ান): বিশ্বের দীর্ঘতম এবং সুগন্ধি চাল। ব্র্যাক রাইস (ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া): ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধী শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। এর রঙ গাঢ় বেগুনি-কালো এবং খেতে বাদামের মতো সুস্বাদু। স্থানীয় কাটারী: আমাদের দেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় প্রিমিয়াম চিকন চাল। বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউট উদ্ভাবিত ব্রিধান ৫০, ১০৮, ১১৩ ও ১১৪, ও বাংলামতি।

প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড বিদেশ থেকে দামী বাসমতী আমদানি না করে দেশেই সেই মানের দীর্ঘ-সরু ও পুষ্টিগুণসম্পন্ন ব্র্যাক রাইস এবং কাটারী উৎপাদনের মাধ্যমে চালের বাজারে নতুন বিপ্লব আনতে কাজ করছে। এই প্রচেষ্টা শুধু গবেষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আমরা এমন একটি 'ভ্যালু চেইন' তৈরির চেষ্টা  করছি যেখানে কৃষক ফসলের প্রিমিয়াম দাম পাবেন এবং ভোক্তারা দেশেই পাবেন বিশ্বমানের বাসমতী ও স্বাস্থ্যকর ব্র্যাক রাইস।"

প্রদর্শনী প্রোগামে পরিদর্শনে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো: জাফর ইকবাল, কৃষিবিদ  মো: গফ্ফার আল- হাদী,  এবং ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার মো: সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন এছাড়া উপস্থিত ছিলেন প্রাণ কোম্পানির মহা-ব্যবস্থাপক মো: জাকারিয়া হোসেন, কৃষিবীদ মো: নওশাদ হোসেন, মো: আকিনুজ্জামান, ধীমান রায়, মো: রোমানুর রহমান,  মো: উজ্জল খলিফা, মো: রায়হানুলসহ প্রাণ বঙ্গ মিলাস্ লি: এর কর্মকর্তাগণ  ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Ahad Hossain / Ahad Hossain

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত

মহাদেবপুরে অসুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ 

ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষার বিকল্প নেই

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স  আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

মহাদেবপুরে আদিবাসীদের  মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যায় অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ক্ষেত্রে বহুমুখী সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে - এমপি ফজলে হুদা 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

কুষ্টিয়ায় ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচি: বাংলা (কিউআর) ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন

মহাদেবপুর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত