ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন


আফজাল হোসেন - ফুলবাড়িয়া, দিনাজপুর  photo আফজাল হোসেন - ফুলবাড়িয়া, দিনাজপুর
প্রকাশিত: ৩-৫-২০২৬ দুপুর ২:৫১

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন। গতকাল রবিবার সকাল ১১টায় আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম এর নিকট স্থায়ীভাবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। এসময় সকল ইউপি সদস্যবৃন্দ নতুন প্যানেল চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুস সাকির বাবলুকে দূর্নীতির দায়ে স্থানীয় সরকার মন্ত্রনালয় অপসরন  করেন। তাকে অপসরণ করার পর পরিষদের কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত গ্রহণ করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে প্যানেল চেয়ারম্যানকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। এর ফলে তিনি নির্ধারিত সময়ের জন্য ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, আর্থিক লেনদেন, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণসহ প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পাদন করতে পারবেন।

ইউনিয়ন পরিষদের সদস্যরা জানান, জনগণের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্যানেল চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেছেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, এ সিদ্ধান্তের ফলে ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনসেবা কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।

Rp / Rp

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত

মহাদেবপুরে অসুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ 

ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষার বিকল্প নেই

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স  আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

মহাদেবপুরে আদিবাসীদের  মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যায় অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ক্ষেত্রে বহুমুখী সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে - এমপি ফজলে হুদা 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

কুষ্টিয়ায় ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচি: বাংলা (কিউআর) ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন

মহাদেবপুর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত