ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফুলবাড়ীতে পূর্ববর্তী সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন


আফজাল হোসেন - ফুলবাড়িয়া, দিনাজপুর  photo আফজাল হোসেন - ফুলবাড়িয়া, দিনাজপুর
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ২:৪৯

ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবে মোঃ দেলোয়ার হোসেন (মামুন) এর বিরুদ্ধে তার স্ত্রী’র পূর্ববতী সংবাদ সম্মেলনের প্রতিবাদে প্রকৃত ঘটনা তুলে ধরে গতকাল সোমবার ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবে মোঃ দেলোয়ার হোসেন (মামুন) এক সংবাদ সম্মেলন করেন। 

তিনি সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা তুলে ধরে বলেন, আমি একজন কাপড় ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সুনামের সহিত ফুলবাড়ীতে ব্যবসা করে আসছি, গত ১৬ এপ্রিল আমার অবাধ্য স্ত্রী মিনারা পারভীন আমার বিরুদ্ধে অসত্য ও বানোয়াট বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে। যা মূলত তার এবং তার আত্নীয় স্বজন  ও সঙ্গীয় অপরাধীদের অপরাধ আড়াল করার জন্যই সংবাদ সম্মেলন করেছিলেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন মাদকাসক্ত ব্যক্তি। আমি কোনভাবেই এবং কখনোই মাদকের সাথে জড়িত ছিলাম না এখনো নাই। আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানে ব্যস্ত থাকি। মিনারা পারভীনকে বানোয়াট বিষয়ে কুবুদ্ধি দেওয়ার জন্য আমার দায়ের করা মামলার ১৯ নং আসামী ও ২ নং আসামী মোঃ জাকির হোসেন প্রলুব্ধ ও উৎসাহ প্রদান করেছে। আমাকে ও মিনারা পারভীনকে নিয়ে বিভিন্ন রকমের মোবাইলে পোস্ট দিয়ে সামাজিক ও ব্যবসায়ীক ভাবে মান সম্মানহানি করেছেন জাকির হোসেন। সেই পোস্ট গুলি পরবর্তীতে জাকির তার ফেসবুক আইডি থেকে মুছে ফেলেন। যাহা আমার মামলার নতিতে অন্তর্ভূক্ত করেছেন। এছাড়াও মিনারা পারভীনকে নির্যাতন ও শারীরিকভাবে মারধর করি যা কখনো সঠিক নয়। আমার দীর্ঘ সাংসারিক জীবনে তাকে আমি নির্যাতন করি নাই। আমার কন্যা সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকি ও ভরন পোষণ দেয় না, তা সত্য নয়। আমার মেয়েকে বে-সরকারি মেডিকেলে পড়াশুনার জন্য ৮০ লক্ষ টাকা খরচ করেছি। তিনি অভিযোগ করে আরও বলেন গত ২ বছর আগে বাড়িতে রাখা ব্যবসায়ীক কাজের ৫০ লক্ষ টাকা ও ২০ ভরি স্বর্ণ নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এর ১ মাসের পর আমার বিরুদ্ধে একটি যৌতুকের মামলা করেন। 

গত ২৬/০৩/২০২৬ ইং তারিখে রাতে আমি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আমার স্ত্রীর ভাইসহ ১০/১২ জন সাংবাদিক ও নেতা পরিচয় দিয়ে গংরা ছিনতাইয়ের উদ্দেশ্যে ও অপহরণের উদ্দেশ্যে বাসার পশ্চিম পাশে থেকে গাড়িতে উঠে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে মোঃ দেলোয়ার হোসেন (মামুন) লিখিত বক্তব্যে বলেন, গাড়িতে উঠে নিয়ে আমাকে হত্যার চেষ্টা করে এবং ৫ লক্ষ ৫০ হাজার টাকা জোর করে বের করে নেয় এবং জোড়পূর্বক ৩০০ টাকার ফাঁকা ষ্টাম্পে স্বাক্ষর নিয়েছে। আসামীগণ আদালত থেকে জামিন নিয়ে এসে মামলা তুলে নেওয়া হুমকি প্রদান করছে । আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে নিরাপত্তা ও প্রকৃত অপরাধীদের বিচারের দাবি করছি।

Rp / Rp

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত

মহাদেবপুরে অসুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ 

ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষার বিকল্প নেই

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স  আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

মহাদেবপুরে আদিবাসীদের  মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যায় অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ক্ষেত্রে বহুমুখী সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে - এমপি ফজলে হুদা 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

কুষ্টিয়ায় ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচি: বাংলা (কিউআর) ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন

মহাদেবপুর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত