ঢাকা রবিবার, ১০ মে, ২০২৬

প্রশাসনিক জটিলতার অভাবে পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ


আফজাল হোসেন, দিনাজপুর  photo আফজাল হোসেন, দিনাজপুর
প্রকাশিত: ৯-৫-২০২৬ রাত ৮:৬

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে দীর্ঘদিন ধরে মজুদ থাকা বিপুল পরিমাণ কয়লা বিক্রি না হওয়ায় বৃষ্টির পানিতে ভেসে গিয়ে কোটি টাকার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। খনির খোলা ইয়ার্ডে রাখা কয়লার স্তুপে বৃষ্টির পানি জমে থাকায় কয়লার গুণগত মান নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া কয়লাখনি থেকে উত্তোলিত বিপুল পরিমাণ কয়লা দীর্ঘদিন ধরে খনির সংরক্ষণ ইয়ার্ডে পড়ে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিক্রি বা সরবরাহ না হওয়ায় খোলা আকাশের নিচে রাখা কয়লার ওপর কয়েক দফা ভারী বৃষ্টিপাত হয়। এতে অনেক কয়লা পানির সঙ্গে ভেসে গিয়ে ড্রেন দিয়ে ক্যানেলে ভেসে চলে যায়। 

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক টানা বৃষ্টিতে কয়লার স্তুপের নিচে পানি জমে ছোট ছোট স্রোতের সৃষ্টি হয়। এতে কয়লার একটি অংশ চারদিকে ছড়িয়ে পড়ে এবং কালো পানির সঙ্গে মিশে নষ্ট হয়ে যায়। এছাড়া ভেজা কয়লার তাপ উৎপাদন ক্ষমতাও কমে যাচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সচেতন মহল বলছে, যথাযথ সংরক্ষণ ব্যবস্থা ও দ্রুত বিক্রির উদ্যোগ না নেওয়ায় সরকারের কোটি কোটি টাকার সম্পদ অপচয়ের মুখে পড়েছে। তারা খনির ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

একাধিক শ্রমিক জানান, খনিতে উৎপাদন অব্যাহত থাকলেও মজুদ কয়লার পরিমাণ দিন দিন বাড়ছে। কিন্তু সেই তুলনায় বিক্রি বা সরবরাহ না হওয়ায় খনির ইয়ার্ডে জায়গা সংকটও দেখা দিয়েছে।

এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎকেন্দ্র ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাহিদা কম থাকায় কিছু কয়লা মজুদ রয়েছে। তবে দ্রুত কয়লা বিক্রি ও সংরক্ষণের উন্নত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বৃষ্টির পানিতে ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র খনির ইয়ার্ডে মজুদ কয়লা নিতে পারছেন না। কারণ ১নং ্ইউনিটি বছরে ২০-২৫ বার নষ্ট হয়ে পড়ে থাকে এবং মেরামত করে চালু করেন। এদিকে ৩নং ইউনিটটি গত ০৩মাস ধরে মেরামত চলছে। আর ২য় ইউনিটি প্রায় আট বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে। এ কারণে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা নিতে পারছে না তাপবিদ্যুৎ কেন্দ্র। 

বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ শাহ আলম জানান, কোল ইয়ার্ডে সাড়ে ৫ লক্ষ টন কয়লা মজুদ রয়েছে। আর তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতিদিন ৬-৭ শত মেট্রিকটন কয়লা সরবরাহ করা হচ্ছে। এতে কয়লা মজুদ দিন দিন বাড়ছে। 

বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। অন্যথায় প্রতি বছরই এ ধরনের ক্ষতির ঘটনা ঘটতে পারে।

Ahad Hossain / Ahad Hossain

সৎ নিষ্ঠাবান বিচক্ষণ এসিল্যান্ডকে দাবিয়ে রাখার অপচেষ্টা...

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন সভাপতি-মিষ্টার, সম্পাদক- পিপুল 

অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বিরুরদ্ধে শিক্ষকের জমিদখলের অভিযোগ

সীমান্তবর্তী গ্রামে ৩০ তরুণের ব্যতিক্রমী উদ্যোগ, একবেলার আহারে হাসি ফুটল হাজার মুখে

চলনবিলের ঐতিহ্য ফেরাতে মৎস্য সংরক্ষণাগার প্রতিষ্ঠা করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  

পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা  ও খেলাধুলায় বিশেষ গুরুত্ব দিতে হবে - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছে -- ভূমিমন্ত্রী 

মহাদেবপুরে  হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

শ্রমিক সংকটে বিপাকে দিনাজপুরের কৃষক, কাটেনি ২০ হাজার হেক্টর জমির ধান

প্রশাসনিক জটিলতার অভাবে পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ

লোহাগড়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী পালিত

পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন,তৃতীয় বর্ষে পদার্পণ

ফুলবাড়ীতে দূযোর্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ