ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপিতে ভিজিএফের চাল বিতরণ


আফজাল হোসেন - ফুলবাড়িয়া, দিনাজপুর  photo আফজাল হোসেন - ফুলবাড়িয়া, দিনাজপুর
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ৪:৪

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে  ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূলে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার সকালে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্র, নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে সরকারি বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন, ইউপি সদস্য নুর ইসলাম সহ, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। চাল বিতরণের ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন, ফুলবাড়ী একাডেমীক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম ও ফুলবাড়ী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন। এসময় উপকারভোগীরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হয়েছে। কোন ধরনের অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন হয়। 

উপজেলা নির্বাহী আহমেদ হাছান বলেন, সরকারের এই কর্মসূচি সারা বাংলাদেশে চলছে তবে ফুলবাড়ীতে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সুষ্ঠ ভাবে ভিজিএফ চাউল বিতরণ অব্যহত রয়েছে। কেউ চাউল বিতরণে কোন অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অফিসার ভিজিএফ চাউল বিতরণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, সরকারের দূযোর্গ ব্যবস্থাপনা থেকে ঈদুল আযাহা উপলক্ষে এই চাল বিতরণ অনুষ্টিত হয়।

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম হোসেন বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Rp / Rp

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত

মহাদেবপুরে অসুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ 

ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষার বিকল্প নেই

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স  আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

মহাদেবপুরে আদিবাসীদের  মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যায় অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ক্ষেত্রে বহুমুখী সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে - এমপি ফজলে হুদা 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

কুষ্টিয়ায় ক্যাশলেস কুষ্টিয়া কর্মসূচি: বাংলা (কিউআর) ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন

মহাদেবপুর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত