ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপিতে ভিজিএফ এর চাউল বিতরণ
ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপিতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাউল বিরতণ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে দৌলতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফ এর ১০ কেজি চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার আহমেদ হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুস সোবহান ও ক্ষেত্রসহকারী উপজেলা মৎস অফিসের মোঃ আব্দুল লতিফ শেখ। এছাড় উপস্থিত ছিলেন, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ ও সংবাদকর্মীগণ। উপস্থিত সকলের সার্বিক সহযোগিতায় প্রকৃত উপকারভোগীদের মাঝে স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে ভিজিএফ এর ১০ কেজি চাল বিতরণ করা হয়।
ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার আহমেদ হাসান বলেন, সরকারের এই কার্যক্রমে ৭টি ইউনিয়ন ও ফুলবাড়ী পৌরসভায় মোট উপকারভুগেীর সংখ্যা ৩৩ হাজার ৪শত ৬০ জন। মোট বরাদ্দের পরিমান ৩৩৪.৬০ মেট্রিকটন। যাহা সুষ্টভাবে বিতরণ করা হয়।
মাননীয় সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র ঈদের আনন্দ সমাজের অসহায় মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সবসময় জনসেবামূলক ও মানবিক কার্যক্রমে অঙ্গীকারবদ্ধ।
Rp / Rp
থানচির দুর্গম পার্বত্য জনপদে ডায়রিয়ার প্রাদুর্ভাব মোকাবিলায় মানবিক সহায়তার হাত বাড়ালো বিজিবি; বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান
সরকারের স্কুল ফিডিং বানচালে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার দাবি দিনাজপুর বেকারি মালিক সমিতির
ফরিদপুরের জোবাইদা করিম জুট মিলস লিমিটেডে রুফটপ সোলার স্থাপনের ভার্চুয়ালি উদ্বোধন -- প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
ইনসাফ বারাকাহ ও বাইসস কর্পোরেট চুক্তি
ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপিতে ভিজিএফ এর চাউল বিতরণ
দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
আলহাজ্ব কোব্বাদ আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া
ফুলবাড়ীতে খামারীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
মহাদেপুরে ভূমি মেলায় পুরস্কার বিতরণ এবং সড়ক বিভাগের উদ্যোগে গাছের চারা রোপন
মানিকগঞ্জে চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মোড়েলগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পদক পেলেন ডা: নজরুল ইসলাম ফারুকী
বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত