পবা উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ : ‘এই চাল গরু-ছাগলকে খাওয়াতে হবে’ - চরবাসী
“আমাদের দরকার মুড়ি-চিড়া,স্যালাইন, তেল বা শুকনা খাবার। কিন্তু এসব না দিয়ে পঁচা চাল ধরাই দিয়ে গেছে। এই চাল মানুষ খেতে পারেনা। এই চাল গরু-ছাগলকে খাওয়াতে হবে।” কথাগুলো বলছিলেন রাজশাহীর পবা উপজেলার পদ্মা চর এলাকার বন্যাদুর্গত এলাকার আলমগীর হোসেন। তিনি বলেন,“আমরা বিপদে আছি। যদি আমাদের উপকার করতে হয় তাহলে উপকার করেন। পঁচা চাল আমাদের দরকার নেই। আমাদের ঘরে চাল আছে।”
শুধু আলমগীর না। পবা উপজেলার পদ্মা চর এলাকার আরো কয়েকজনের কাছে থেকে এই বিষয়ে বিস্তর অভিযোগ পাওয়া গেছে। পবা উপজেলা প্রশাসন থেকে বন্যাদূর্গত এলাকায় যে চাল বিতরণ করা হয়েছে, সেগুলোতে পঁচা-গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ পাওয়া গেছে। ফলে এ চালের ভাত রান্না করে খেতে পারেননি পানিবন্দি বিপদগ্রস্থ মানুষরা। ওই চাল গরু-ছাগল ও হাঁস-মুরগিকে দিয়ে শেষে করেছে তাঁরা। সর্বশেষ গত শ্রক্রবারে এ চাল বিরতরণ করা হয় পদ্মার চরের বানভাসি মানুষদের মাঝে। আর এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে বিপাকে পড়া এ মানুষদের মাঝে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আবু বাশির, যিনি এই কার্যক্রমের সভাপতিত্ব করেন। এছাড়া হরিয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছাবের আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
এলাকাবাসী ও পবার হরিয়ান ইউনিয়ন পরিষদ সূত্রে মতে, দুই দফায় পবার হরিয়ান ইউনিয়নের চর খানপুর ও চর খিদিরপুর (মধ্যচর) এলাকার পানিবন্দি মানুষদের জন্য সর্বমোট ৩০০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়। প্রথম দুই পরিবারের দেওয়া হয় শুধুমাত্র ১০ কেজি করে চাল। পরের একশ পরিবারকে দেওয়া হয় ১০ কেজি করে চাল, কিছু পেয়াজ, মরিজ আর তেল ও ডাল। তবে যে চালগুলো বিতরণ করা হয়, সেগুলো ছিল পচা ও গন্ধযুক্ত। এ কারণে পানিবন্দি মানুষরা সেই চালের ভাত রান্না করে খেতে পারেননি।
পবার মধ্যচরে সরেজমিন গিয়ে দেখা যায়, চরের চারিদিকে থৈ থৈ করছে পানি। পদ্মার পানি গত চার বছরের মধ্যে এবার সর্বোচ্চ বেশি বেড়ে যাওয়ায় এ চরটির সবগুলো বাড়ি পানিতে ডুবে গেছে। তার মধ্যে মাত্র হাতে গোনা ১৫-২০টি বাড়ির কিছু উঁচু অংশ জেগে আছে। সেই উঁচু অংশেই গরু-ছাগল, হাঁস-মুরগি, মহিষ নিয়ে বসবাস করছেন এ চরবাসী। গত ১০-১২ দিন থেকে তাঁরা পানিবন্দি জীবন-যাপন করছেন বলে জানান। কিন্তু এখন পর্যন্ত তেমন ত্রাণ বা সহযোগিতা পাননি চরের এ সংগ্রামী বাসিন্দারা। কোনো কোনো পরিবার একবার করে ১০ কেজি করে চাল পেলেও সেই চাল দিয়ে তাঁরা ভাত রান্না করে খেতে পারেননি। সেগুলো গরু-ছাগল, হাঁস-মুরগিকে খাওয়ায় দিয়েছেন। বানভাসী
এই বিষয়ে জানতে চাইলে মধ্যচরের ষাটার্দ্ধ বাসিন্দা নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত ১০-১২ দিন ধরে পানিবন্দি জীবন-যাপন করছি। একদিন স্থানীয় মেম্বার শহিদুল ইসলাম নৌকা করে এসে ১০ কেজি করে চাল দিয়ে গেছেন। আর কিছু পাইনি। কিন্তু ওই চালও পচা গন্ধ হওয়ায় ভাত খেতে পারিনি আমরা। গরু-ছাগল, হাঁস-মুরগিতে দিয়ে খাইয়ে দিছি।’
মনোয়ারা নামের এক নারী বলেন, ‘অনেক কষ্টে আছি। চারিদিকে পানি। একটু জায়গাতে কোনোমতে বাস করছি। একবার চাল পেয়েছি ১০ কেজি। কিন্তু ভাত রান্না করে গন্ধে খেতে পারিনি। গরুকে দিয়ে সেই ভাত খাওয়াই দিছি।’
পবার মধ্যচরটি পড়েছে হরিয়ান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে। ওই ওয়ার্ডে ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘বানভাসিদের ত্রাণের জন্য ইউএনও স্যার বরাদ্দ দিয়েছিলেন। সেই বরাদ্দপত্র নিয়ে উপজেলা গোডাউন থেকে আমরা চাল তুলে নিয়ে গিয়ে বিতরণ করেছি। চালগুলো যদি নষ্ট হয়, তাহলে আমাদের কিছু করার নাই। আমরা যা পেয়েছি, তাই বিতরণ করেছি। তবে কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি।’
চর খানপুর পড়েছে হরিয়ান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে। এ ওয়ার্ডের ইউপি সদস্য আবু জাফর ইবনে আলম প্রমীজ বলেন, গোডাউন থেকে যে চাল দিয়েছে, সেটিই বিতরণ করা হয়েছে। এখানে আমাদের কিছু করার নাই।’
হরিয়ান ইউনিয় পরিষদের চেয়ারম্যান সাবের আলী বলেন, বরাদ্দপত্র নিয়ে ইউপি সদস্যদের সঙ্গে নিয়ে গিয়ে আমি নিজে উপস্থিত থেকে গোডাউন থেকে চাল সংগ্রহ করে বিতরণ করেছি। যদি কোনো সমস্যা থাকে, তাহলে গোডাউনের চালের সমস্যা। আমাদের কোনো গাফিলতি ছিল না।’
জানতে চাইলে পবা উপজেলা খাদ্য নিয়ন্ত্রণকের দপ্তরের ভারপ্রাপ্ত গোডাউন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘হরিয়ান ইউনিয়নের জন্য ইউএনও স্যারের মাধ্যমে বরাদ্দের দুই টন চাল গোডাউন থেকে দেওয়া হয়েছে। এই চাল তো ভালো ছিল। আমাদের কাছে তো কেউ কোনো অভিযোগ করেননি।’
জানতে চাইলে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের ব্যবহৃত সরকারি নাম্বারে ফোন দেওয়া হলে তিনি রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
Rp / Rp
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন